

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুয়া ডিজিএফআই (DGFI) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তিনি পেকুয়া পৌরসভায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পেকুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।