Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আব্দুল বাছির সা'দী
আব্দুল বাছির সা'দী স্টাফ রিপোর্টার

আপডেট: ২১ জুন ২০২৬, ০৬:৫৩

Facebook
Twitter

Article Image

গতকাল ২০/০৬/২৬ ইং রোজ শনিবার কিশোরগঞ্জ তরুণ আলিম প্রজন্ম এর উদ্যোগে আল্লামা আজহার আলী রহ. টাওয়ারে "মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর শাইখুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফি. ।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দায়ী ও গবেষক আলেম মাওলানা মুফতি আব্দুল মাজিদ, প্রধান মুফতি ও শাইখুল হাদিস জামিয়া মিফতাহুল উলুম, বাড্ডা, ঢাকা। 


উপস্থিত ছিলেন:

মাওলানা ড. খলিলুর রহমান খান আল আজহারী।

মাওলানা আশরাফ আলী।

মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী।

হাজী ইসরাইল মিয়া।

মাওলানা ওবাইদুল হক। 

মাওলানা সায়্যেদ সিরাজুল হুদা।

মাওলানা ওয়ালিউল্লাহ।

মাওলানা সাইফ সিরাজ।

মুফতি ইলিয়াস কাসেমী।

মুফতি আব্দুল্লাহ সাদেক।

মাওলানা আব্দুল কাইয়ুম। 


সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা আকরাম খন্দকার ও মাওলানা কে এম নাজিম উদ্দিন।


এছাড়াও কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের দায়িত্বশীলবৃন্দ এবং কিশোরগঞ্জ এর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য ও মুসল্লীবৃন্দ।


অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক দশ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

উক্ত দশ দফা কর্মসূচি যে মসজিদ আগামী এক বৎসরের মধ্যে বাস্তবায়ন করতে পারবে ওই মসজিদের ইমাম ও সভাপতিকে ফ্রী ওমরা করানোর ঘোষণা দেয়া হয়েছে। 


মসজিদকে প্রাণবন্ত ও জীবন্ত মসজিদে রূপান্তরিত করতে উক্ত দশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য মসজিদের দায়িত্বশীলদের নিকট অনুরোধ থাকবে।


যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। 


আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের এই প্রয়াসকে সফল এবং কবুল করেন। আমিন।

1000058420.jpg
1000058418.jpg
1000058423.jpg



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।