Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চকরিয়া ৭ আসামি গ্রেপ্তারে অনন্য ভুমিকায় স্বরাষ্ট্র মন্ত্রীর পুরস্কার পেলেন ইন্সপেক্টর মো. মাসুদ

মোঃ আবদুল করিম
মোঃ আবদুল করিমক্রাইম রিপোর্টার

আপডেট: ২২ জুন ২০২৬, ১২:৪৫

Facebook
Twitter

Article Image

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আলোচিত বসতবাড়িতে ডাকাতি ও মা-মেয়েকে গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে অনন্য ভুমিকা পালনে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মাসুদ এর তাঁর সঙ্গীয় চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চার পুলিশ সদস্যের পক্ষে ইন্সপেক্টর মোঃ মাসুদ এর হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন রাতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকার আওতাধীন পুর্ববড় ভেওলা ইউনিয়নের একটি বসতবাড়ির গ্রিল কেটে সংঘবদ্ধ ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। একই সঙ্গে বাড়িতে অবস্থানরত মা ও মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি ওঠে।


ঘটনার পরপরই চকরিয়া উপজেলার মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক মো. মাসুদের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। ভুক্তভোগীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন আসামি ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধের দায় স্বীকারও করেছেন। 


তড়িৎ গতিতে আলোচিত মামলাটির তদন্তে দক্ষতা, পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মো. মাসুদ, অভিযান পরিচালনাকারী সঙ্গীয় পুলিশের এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেনকে পুরস্কৃত করেছেন চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পুলিশ সদস্যদের এ সাফল্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি দ্রুত সময়ে জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে মামলার তদন্তের অগ্রগতি সাধন এবং অপরাধ নির্মুলে সাহসিকতার পরিচয় দিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা চকরিয়াবাসির কাছে প্রশংসিত হয়েছেন। 


তাঁর আগে গত ১২ জুন তারিখে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. মনিরুজ্জামান কতৃক ডাকাতি ও মা-মেয়েকে পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত ডাকাতদের ধরতে ভুমিকা রাখায় ইন্সপেক্টর মোঃ মাসুদকে একইভাবে পুরস্কৃত করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।