

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রিপন আলী (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রিপন আলী উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনা গ্রামের বাসিন্দা এবং আইনুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। সর্বশেষ শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন আলীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)






দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।