দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে ১৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া থানার দুর্গাপুর এলাকার আবদুল হাসিমের ছেলে রায়হান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চান্দি মধ্যপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে কাজল মিয়া।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম আজ ভোরে ভাদুঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন 'পালসার' মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেল আরোহী রায়হান ও কাজলের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামত বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রায়হান ও কাজল পেশাদার মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের উভয়ের বিরুদ্ধেই এর আগে আরও দুটি করে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








