দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ভেঙে প্রবেশ করে চোরেরা শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত মূল্যবান সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে সংঘটিত এ ঘটনায় চোরেরা একটি ল্যাপটপ, প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট রাউটারসহ ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরি করে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যায় তারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ভিড় করেন। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন টিপু বলেন,
"চোরেরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা ইতোমধ্যে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকরাও দ্রুত তদন্ত, চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারের আশা করছেন তারা।
অপরাধ নিয়ে আরও পড়ুন




