দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


স্বরাষ্ট্রমন্ত্রীর তহবিল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চকরিয়া ও মাতামুহুরি উপজেলার ৮০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে অনুদান ও প্রণোদনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া ও মাতামুহুরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ বড়ুয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, মাতামুহুরি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ ইউনুচ, চকরিয়া পৌরসভা বিএনপির নেতা একরামুল হক, কক্সবাজার মহিলাদলের যুগ্ম সম্পাদক হাসনা খানম, মাতামুহুরি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ নেওয়াজ এবং চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শ্যামল হোসেন জামশেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারি অনুদান ও প্রণোদনা কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে চকরিয়া ও মাতামুহুরি উপজেলার মোট ৮০ জন উপকারভোগীর হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর তহবিলের অনুদান ও প্রণোদনা তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








