দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জুন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী আনুষ্ঠানিক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মোহাম্মদপুর গ্রামের মৃত ইছহাকের ছেলে মো. আনোয়ার এবং একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. আজিম।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








