দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের চেষ্টা নস্যাৎ করেছে কর্তৃপক্ষ। অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষায় প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে অংশগ্রহণ করানোর অভিযোগে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কর অঞ্চল কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একপর্যায়ে কয়েকজন অংশগ্রহণকারীর পরিচয় ও কাগজপত্র নিয়ে সন্দেহ দেখা দিলে তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য নথি যাচাই করে অসঙ্গতি পাওয়া যায়।
নিয়োগ বোর্ডের অনুসন্ধানে উঠে আসে, আটক ব্যক্তিরা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। অভিযোগ রয়েছে, চাকরি পাওয়ার আশায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি চক্র এ ধরনের প্রক্সি পরীক্ষার ব্যবস্থা করে থাকে। জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা বিষয়টি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার পর রাতেই চারজনকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জালিয়াতি চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের এই ঘটনা প্রকাশ্যে আসার পর চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।
অপরাধ নিয়ে আরও পড়ুন








