দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া নির্ধারিত মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








