দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

মাত্র ৩০ টাকার ভাড়ায় একটি পার্সেল বহন করতে গিয়ে বিস্ফোরণের শিকার হলেন কুষ্টিয়ার ভ্যানচালক নাসির শেখ (৫০)। সোমবার গভীর রাতে শহরের লাহিনী বটতলা এলাকায় এ অস্বাভাবিক ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই অচেনা ব্যক্তি নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে নাসিরের ভ্যানে একটি পার্সেল তুলে দেয়। তারা সেটি লাহিনী এলাকার এক বাসিন্দার বাড়িতে পৌঁছে দিতে বলে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর পার্সেলটি নিতে অস্বীকৃতি জানানো হলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
পরবর্তীতে পার্সেলটি আবার বটতলা এলাকায় আনা হয়। সেখানে কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে সেটি খোলা হলে ভেতরে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির শেখ আহত হন এবং কাছের একটি ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
আহত নাসির শেখকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের নিম্নাংশে আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরণে ব্যবহৃত উপকরণের নমুনা সংগ্রহ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি পরিকল্পিতভাবে সাজানো একটি ঘটনা হতে পারে। কারা এর পেছনে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন




