Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন দৃষ্টি
নতুন দৃষ্টিনিউজ ডেস্ক

আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৮

Facebook
Twitter

Article Image

মোঃ খুরশেদুল হক

ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ


 কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নাওডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ছয়ফুল বেগম (৫৫) ওই এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ছয়ফুল বেগম। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই তিনি একাকী জীবনযাপন করছিলেন। অসুস্থতার কারণে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন এবং এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।


পরিবারের অজান্তে শনিবার ভোর রাতে নিজ ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে দুপুরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।