দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

ভালুকায় উপজেলা কৃষকদলকে গতিশীল করার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলা কৃষকদলের আয়োজনে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় ও পরামর্শ সভায় ভালুকা উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির বুলবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিমউদ্দিন খান নাজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কৃষকদল নেতা মাজাহারুল ইসলাম খোকন, হুমায়ুন কবির রানা। উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আমিমুল হক খান, সেলিম মল্লিক, ফারুক হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক খাইরুল ইসলাম খান, সদস্য সচিব তৌফায়েল আহমেদ টুটুল, এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্যসচিব সহ উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








