প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

রেদওয়ান, উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ভোলা
চ্যানেল ভোলা: ভোলায় টেলিগ্রামভিত্তিক অশ্লীল কনটেন্ট বাণিজ্য ও সাইবার ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত থাকার অপরাধে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে অপরাধ চক্রে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।
এরআগে, গেল রোববার দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মেরাজুর রহমান আরমান (২১) MARCO (ছদ্মনাম), বিল্লাল হোসেন (২১) RDX PROFESSOR (ছদ্মনাম), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) এবং হাসিব (২৩)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অশ্লীল কনটেন্ট বিক্রি, সাইবার ব্ল্যাকমেল এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
অন্যান্য নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।