দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার দোহার উপজেলায় কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই প্রকল্পের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। দোহার পৌরসভার তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা চত্বর পরিদর্শন করেন এবং এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কড়া বক্তব্য রাখেন। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "নানা কৌশল অবলম্বন করে রাজপথের ভয় দেখিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল। কিন্তু তাদের মনে রাখা উচিত, বিগত নির্বাচনে তারা বিএনপির ওপর ভর করেই কেবল হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল। নিজস্ব একক কোনো শক্তি তাদের নেই।" তিনি আরও যোগ করেন, বিএনপি রাজপথ থেকে উঠে আসা একটি সুসংগঠিত দল। কোনো ধরনের কূটকৌশল বা ভয় দেখিয়ে লাভ হবে না; কারণ জনগণই সকল শক্তির উৎস এবং তারাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
তাছাড়া উন্নয়নমূলক কাজের পাশাপাশি এমপি আশফাক স্থানীয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দোহারের মাটিতে কোনো অবৈধ বালু ব্যবসা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসকল অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্মৃতিসৌধ নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, এই স্মৃতিসৌধ নির্মাণের মাধ্যমে উপজেলার দীর্ঘদিনের একটি অপূর্ণতা দূর হতে যাচ্ছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন