

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাফটকে রাইহানের মুক্তির খবর ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা দিয়ে এবং স্লোগানে স্লোগানে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের সাথে হাতাহাতির একটি মামলায় গত ৮ মে ঢাকার একটি এলাকা থেকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রাইহানকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ ১ মাস ৯ দিন কারাভোগের পর অবশেষে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন।
কারামুক্তির পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্যক্তব্যে আব্দুল্লাহ আল রাইহান তার পাশে থাকার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া এবং সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।