দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি ২৫ বছর আগে কক্সবাজারে যে সড়ক দেখে গিয়েছিলাম, আজও তার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল হওয়া সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। তাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।"
তিনি আরো বলেন, সরকারের নতুন বাজেটের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যারা এ বাজেটের বিরোধিতা করছে, তারা মূলত দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিরোধিতা করছে।
বাজেট প্রসঙ্গে তিনি আরও বলেন, “সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধি নিয়ে যারা আপত্তি করছে, তারা জনগণের কল্যাণের রাজনীতি করে না।”
তারেক রহমান জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী বাজেটে ৪২ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, “এসব কার্যক্রম আমার ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মপরিকল্পনার অংশ।”
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল। এছাড়া লবণচাষীরা যাতে প্রতি কেজি লবণের ন্যূনতম ১৫ টাকা মূল্য পান, সে বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ গ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি।
জনসভায় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








