দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় জুয়েল, সজীব, শামীম ও আশরাফুল ইসলাম নামে চারজন আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, “সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








