Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডিমলার সাবেক ছাত্রনেতা তাছিন আহমেদের শুভ বিবাহ সম্পন্ন

নতুন দৃষ্টি
নতুন দৃষ্টিনিউজ ডেস্ক

আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০

Facebook
Twitter

Article Image

  নাঈম ইসলাম জেলা প্রতিবেদক, নীলফামারী। নীলফামারী: পারিবারিক ও আনন্দঘন পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সাবেক এইচআরডি সম্পাদক তাছিন আহমেদ। গতকাল (শুক্রবার) যথাযথ ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে এই শুভ বিবাহ সম্পন্ন হয়। তাছিন আহমেদ ডিমলা উপজেলার ছাত্র রাজনীতিতে একজন পরিচিত ও জনপ্রিয় মুখ। বিশেষ করে এইচআরডি সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই বিশেষ দিনে উপস্থিত হয়ে দোয়া ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। বিবাহ পরবর্তী প্রতিক্রিয়ায় শুভাকাঙ্ক্ষীরা জানান, তাছিন আহমেদ একজন সদালাপী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন মানুষ। তার নতুন দাম্পত্য জীবন যেন সুখের, শান্তিময় ও বরকতময় হয়—এটাই সকলের প্রত্যাশা। নবদম্পতি তাদের নতুন জীবনের পথচলায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহযোদ্ধাসহ সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। "বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামায়া বাইনাকুমা ফী খাইর।"



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।