দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আহসান হাবিব। তিনি আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকার বাসিন্দা। এক বাণীতে তিনি বলেন, রমজান মাস হলো রহমত, বরকত ও মাগফেরাতের মাস। সিয়াম সাধনা মানুষের আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতা দান করে। রোজা রাখার প্রকৃত উদ্দেশ্য হলো সকল প্রকার পাপ থেকে বিরত থেকে ঈমান ও তাকওয়া অর্জন করা। শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, "আসুন আমরা মাদককে বিদায় জানিয়ে একটি সুন্দর সমাজ গড়ার শপথ গ্রহণ করি।" তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অন্ধকার পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানান এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। আহসান হাবিব আরও বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। তিনি ঘুষ, সুদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন এবং রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আহসান হাবিবের নাম এলাকায় বেশ আলোচনায় রয়েছে। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




