দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোক্তা ছিল এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার আলী, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম।
প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী চিন্তা, স্টার্টআপ উদ্যোগ এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। তরুণদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তাধারা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শিত হয় বিভিন্ন প্রকল্পে। অতিথিরা প্রদর্শিত স্টল ও প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করেন।
প্রতিযোগিতায় রাবাইতারী শেখ ব্রাদার্স উচ্চ বিদ্যালয় প্রথম, ফুলবাড়ী জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সারাদেশে নিয়ে আরও পড়ুন




