দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
.webp&w=2048&q=75)
"একজন মানুষের সার্থকতা তাঁর বয়সের সংখ্যায় নয়, বরং তিনি কতগুলো মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন তার ওপর নির্ভর করে।" পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ জীবনের ৫২টি বসন্ত পূর্ণ করলেন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোঃ আহসান হাবিব (মাস্টার) সিনিয়র সহকারী শিক্ষক, আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজাগাঁও ইউনিয়ন। দীর্ঘ এই বর্ণাঢ্য পথচলায় তিনি শিক্ষা ও সেবার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে। আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা থেকে শুরু করে রাজাগাঁও ইউনিয়নের প্রতিটি মানুষের সাথে তাঁর যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, তা আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজকের দিনে আমাদের আন্তরিক কামনা আপনার এই আদর্শ ও নিঃস্বার্থ কর্মধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের জন্য প্রেরণা হয়ে থাকুক। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন এবং আমৃত্যু সত্য, আদর্শ ও মানবসেবার পথে অবিচল থাকার তৌফিক দান করুন।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বাণী'তে আহসান হাবিব বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আজ জীবনের আরও একটি বসন্ত পূর্ণ করলাম। আমার জন্মদিনে ১৪নং রাজাগাঁও ইউনিয়নসহ দেশ-বিদেশের যে সকল শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, তা-ই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আজকের এই দিনে আপনাদের কাছে কেবল একটিই চাওয়া দোয়া করবেন যেন আমৃত্যু সত্য, আদর্শ এবং মানবসেবার পথে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
শুভেচ্ছান্তে,
মোঃ আহসান হাবিব (মাস্টার)
সারাদেশে নিয়ে আরও পড়ুন








