দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে চাঁদাবাজিকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) রাতে ইউনিয়নের খড়িবাড়ি শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন রাজাগাঁও খড়িবাড়ি এলাকার সাদেকুল ইসলামের ছেলে হুমায়ুন ও ইয়াকুব আলীর ছেলে পশির।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫-২০ দিন ধরে একটি চক্র ওই এলাকার 'শালবহান ফার্ম লিমিটেড (ইউনিট-২)' এর মুরগিবাহী গাড়িগুলো থেকে বেপরোয়াভাবে চাঁদা আদায় করে আসছিল। শনিবার রাত ১০টার দিকে ওই চক্রটি পুনরায় সক্রিয় হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘেরাও করে। এসময় একজন পালিয়ে গেলেও হুমায়ুন ও পশিরকে কে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। তারা আরো বলেন আপনারা সাংবাদিক, আপনারা একটু খোঁজ নেন এর পিছনে কার হাত এবং এই টাকা কোথায় যায়। ভুক্তভোগী ট্রাকচালকরা জানান, দেশের বিভিন্ন জেলায় গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছায় দান করেন। কিন্তু এখানে মসজিদ-মাদ্রাসার নাম ব্যবহার করে জোরপূর্বক প্রতি কেজি মুরগির বিপরীতে ১ টাকা করে চাঁদা নেওয়া হয়। এছাড়া 'ট্রাক-ট্যাংকলরি সংগঠন' এর নামেও রসিদ টাকার পরিমান উল্লেখ ছাড়া ৮০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। টাকা না দিলে গাড়ি সামনে এগোতে দেওয়া হয় না বলে তারা অভিযোগ করেন। চালকরা এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের মৌখিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান। অভিযুক্ত পশির আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "বরদেশ্বরী বাজারে আমার দোকান আছে, আমি সেখানেই থাকি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।" অপর অভিযুক্ত হুমায়ুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।ট্রাক-ট্যাংকলরি চাঁদা আদায়ের বিষয়ে অভিযুক্ত ফরিদুল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন আমার সংগঠনের সাধারণ সম্পাদক এক সাথে কথা বলেন তিনি সব বলবে। তবে ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জব্বারের সঙ্গে মুঠোফোনে 01773933964 নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এদিকে রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু জানান, মারপিটের বিষয়টি তিনি এই প্রথম শুনেছেন এবং চালকরা এ নিয়ে তার কাছে আগে কোনো অভিযোগ করেননি। শালবাহান ফার্মের ম্যানেজার আব্দুল আলিম বলেন, "ঘটনাটি শোনার পর পুলিশকে জানানো হয়। বর্তমানে চাঁদাবাজি করা চক্রটি এলাকাছাড়া বলে জানান। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
অপরাধ নিয়ে আরও পড়ুন




