দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-০৫ সদর কোম্পানির একটি যৌথ দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার থানা রোড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে একটি সেলুনের সামনে অবস্থানকালে রাজীব মিস্ত্রিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা এবং গাজী মিস্ত্রীর ছেলে। তিনি আলোচিত শামিম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ফিলিপনগর ইউনিয়নের দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








