প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা ইউনিয়নের জয়ভোগা গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম ও তার ভাই, ওষুধ ব্যবসায়ী আবু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে জয়ভোগা চাররাস্তা মোড়ে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের ছেলে এবং ডাক্তার বেলাল হোসেন ও ডাক্তার রইচ উজ্জামানের ভাই।
পরিবারের সদস্যরা জানান, পাওনা টাকা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একদল যুবক পরিকল্পিতভাবে তাদের পথরোধ করে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জয়ভোগা গ্রামের আবু হানিফের ছেলে মাহাথির (২৪) ও মাহি (২০), নাহারুলের ছেলে রকিব (২২) ও রকি (২০), ছিয়াদের ছেলে রাজিব (২০) এবং পাশের আমদহ বোর্ডপাড়া গ্রামের শাজাহানের ছেলে সুমন (২৫)।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদের গুরুতর জখম করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আহত আবু বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।