

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ মে) ভোরে উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় জামালপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, সীমান্তের একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল শুটার পিস্তল, দুই রাউন্ড কার্তুজ এবং ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সমৃদ্ধ ভারতীয় সিরাপ জব্দ করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে জব্দকৃত আলামত থানায় জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অপরাধ নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।