

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শুল্কবিহীন সিগারেটসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা **১৩ হাজার ৮০০ পিস** বিদেশি 'প্যাট্রন' (PATRON) সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। তারা হলেন:১. মোঃ রুবেল মিয়া : পিতা- মৃত আব্দুল সাত্তার, গ্রাম- খলাগাঁও, রাজনগর। ২. উমর খান : পিতা- ছানোয়ার খান, গ্রাম- নয়াটিল্লা, রাজনগর। ৩. আরিফ : পিতা- আব্দুল্লাহ, গ্রাম- চাদগাঁও, মৌলভীবাজার সদর।
আশুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সিগারেট ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব অবৈধ পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।