দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের কাজ করার সময় র্যাব সদস্যদের ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের থল্লাকান্দি এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিলেট এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১১ মে বিকেলে র্যাব-৯-এর একটি গোয়েন্দা দল গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে থল্লাকান্দি গ্রামে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী 'শফিক ডাকাত' ও তার বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায়।
র্যাব সূত্র জানায়, আক্রান্ত সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরেও সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা র্যাব সদস্যদের আটকে রেখে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ন্যাক্কারজনক হামলার পর অপরাধীদের ধরতে র্যাব-৯ তাদের গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বাড়িয়ে দেয়। মঙ্গলবার ভোরে থল্লাকান্দি গ্রামে চালানো বিশেষ অভিযানে হামলার সাথে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: আব্দুল কাদের (৬২), পিতা- মৃত গোলাম ওয়াহেদ মোঃ রহিম (২০), পিতা- নয়ন মিয়া, আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), পিতা- মোঃ মোসলেম মিয়া, মোঃ নূর আলম (১৬), পিতা- হুমায়ুন কবির, ছানোয়ারা (৪৮), স্বামী- জামাল মিয়া
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে হামলার ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: ১. একটি রামদা, ২. একটি চাকু, ৩. দুইটি লোহার রড র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘকাল ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে আসছিল।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি বজায় রাখতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








