Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা

শেখ মাহতাব হোসেন
শেখ মাহতাব হোসেনডুমুরিয়া খুলনা।

আপডেট: ২২ জুন ২০২৬, ২৩:৫২

Facebook
Twitter

Article Image

খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ‘উপজেলা এসডিজি পরিকল্পনা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার,

সোমবার ২২ জুন, ২০২৬ সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সায়েদ মোঃ মনজুর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভাইজার ইউএনডিপির আব্দুল বারিক,

 উপ-পরিচালক স্হানীয় সরকার খুলনা মোঃ আরিফুল ইসলাম এবং আনোয়ারুল ইসলাম,পিপিটি উপস্থাপনা করেন জামিরুল ইসলাম, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইউ এনডিপি আমিনুল আরফিন, সুখময় পাল, কনসালটেন্ট এস ডিজি শফিকুল ইসলাম, আনারুল হক, প্রশান্ত ত্রিপুরা, আঞ্চলিক সমন্বয়কারী যশোর খোরশেদ আলম 

 এহাছাড়া ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড, মোঃ আশরাফুল কবির,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমহসিনা ফেরদৌসী , ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব মন্ডল, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, জহিরুল হক, গাজী হুমায়ুন কবির বুলু, প্রমুখ।।


বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে এসডিজি লক্ষ্যমাত্রাগুলোর সফল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় চাহিদাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিকল্পনা করতে পারলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।

"এসডিজি অর্জনে কেবল কেন্দ্রীয় পরিকল্পনা যথেষ্ট নয়, তৃণমূল পর্যায়ের স্থানীয়করণই এর মূল চাবিকাঠি।" — কর্মশালার বক্তারা।

স্থানীয়করণ (Localization): এসডিজির ১৭টি বৈশ্বিক লক্ষ্যমাত্রাকে ডুমুরিয়া উপজেলার বাস্তবতার আলোকে স্থানীয় পরিকল্পনাভুক্ত করা।

অংশীজনদের অংশগ্রহণ: সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এনজিও কর্মীদের সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন রোডম্যাপ তৈরি।সহযোগিতা বৃদ্ধি: UNDP এবং হাঙ্গার প্রজেক্টের মতো উন্নয়ন সহযোগীদের সাথে স্থানীয় প্রশাসনের কাজের সমন্বয় সাধন।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে ডুমুরিয়া উপজেলার জন্য একটি খসড়া এসডিজি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট প্রকল্প সমন্বয়কারী ইসারাত হাসান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।