Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মাতামুহুরীতে পশ্চিম বড় ভেওলার মানিকপাড়ায় রাস্তার উন্নয়ন কাজ শুরু, পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র

মোঃ আবদুল করিম
মোঃ আবদুল করিমক্রাইম রিপোর্টার

আপডেট: ১৯ জুন ২০২৬, ১৪:৩৪

Facebook
Twitter

Article Image

নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাদ্দের অনুদানের বিপরীতে আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি বাস্তবায়ন হলে এলাকার চিত্র পাল্টে যাবে। 


মাতামুহুরী উপজেলার সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু উপস্থিত থেকে পশ্চিম বড় ভেওলার মানিকপাড়ার রাস্তা নির্মাণের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক, সংরক্ষিত। নারী ইউপি সদস্য ইরান, যুবদল নেতা শামীম ও ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল। 


মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক 

হেফাজতুর রহমান চৌধুরী টিপু বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর সংসদীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমানে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিকপাড়ায় আরসিসি দ্বারা রাস্তা নির্মাণের যে কাজটি শুরু হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রীর উন্নয়ন বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করা হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ উন্নয়নের এ সুফল ভোগ করবেন। এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতেই এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।