

১১টি ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ, বর্জ্য, পানি-বিদ্যুৎসহ নাগরিক সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানালেন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৬ নির্বাচনী এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের আহ্বান জানানো হয়েছে।
এই লক্ষ্যে আজ রোববার দুপুরে ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের পক্ষে তাঁর প্রধান উপদেষ্টা জনাব কাজী আবুল বাশার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে (নগর ভবন) উপস্থিত হয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনটিতে ঢাকা-৬ আসনের অন্তর্গত ১১টি ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি-বিদ্যুৎসহ জনসাধারণের দৈনন্দিন জীবনের নানা সংকটের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন হস্তান্তরের সময় জনাব কাজী আবুল বাশার ঢাকা-৬ আসনের সর্বসাধারণের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ লাঘব এবং জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা
এদিকে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং এলাকাটিকে একটি সম্পূর্ণ বাসযোগ্য ও আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার জন্য তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী এলাকার ১১টি ওয়ার্ডের প্রধান প্রধান সমস্যাগুলো নিখুঁতভাবে চিহ্নিত করে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী সমস্যাগুলোর সমাধানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ঢাকা-৬ আসনের সর্বসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে গ্যাস, পানি, বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।