

নাঈম ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের চাকদাবাঁশ-বিএসসিপাড়া (বসুনিয়াপাড়া) সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় ও বিপজ্জনক গর্ত। কার্পেটিং ও ইট উঠে গিয়ে সড়কটি এখন খানাখন্দে ভরা, যা স্থানীয়দের জন্য এক চরম ভোগান্তির ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে মাটি ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্তের ভেতর থেকে ভেতরের রড ও ইটের খোয়া বের হয়ে এসেছে।
প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ছাতনাই বালাপাড়া গ্রামসহ আশেপাশের এলাকার শত শত মানুষ, রিকশা-ভ্যান, মোটরসাইকেল এবং জরুরি যানবাহন চলাচল করে।
কিন্তু সড়কের এই বেহাল দশার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির দিনে এই পথ দিয়ে যাতায়াত করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সড়কটির এই দুরবস্থার কারণে পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। যেকোনো সময় এখানে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ও মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।