

তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং রাজাগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রায়হান কবির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরকার কুতুব উদ্দিন আহাম্মোদ, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, রুহিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান রিপন,ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার এবং ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সভায় বক্তারা বলেন, দলকে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।