home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীমান্তবর্তী দৌলতপুরে পুলিশের কঠোর অভিযান, বিএনপি নেতা ও কাঁকন বাহিনীর সদস্যসহ আটক ১৮।

Md.zahid Azad
Md.zahid AzadUnknown location

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৫

Facebook
Twitter

সীমান্তবর্তী দৌলতপুরে পুলিশের কঠোর অভিযান, বিএনপি নেতা ও কাঁকন বাহিনীর সদস্যসহ আটক ১৮।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী ও অপরাধপ্রবণ এলাকায় প্রায় ৮০ সদস্যের সমন্বয়ে গঠিত পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত মোট ১৮ জনকে আটক করা হয়েছে।


আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং স্থানীয় অপরাধ চক্র ‘কাঁকন বাহিনী’র সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি টুয়েল।


পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ঝালু ফরাজীর ভাই ও ওয়ার্ড বিএনপি সভাপতি মনি ফরাজীকে জুয়া খেলার একটি আসর থেকে আরও ছয়জনের সঙ্গে আটক করা হয়। অপরদিকে, আলাই ফরাজীর ছেলে টুয়েলকে জোড়া হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।


অভিযানে মাদক ও জুয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ছয় বোতল স্কাব কফ সিরাপসহ আরও একজনকে আটক করা হয়। এছাড়া জুয়া খেলার অভিযোগে সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন এবং বিভিন্ন মামলায় আগে থেকেই পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে উপজেলার আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে অপরাধীদের তৎপরতা কমাতে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, রাতের পুলিশি অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী ও টুয়েল আটক হয়েছেন।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, জনমনে স্বস্তি ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।