

ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা ও পুলিশের কার্যক্রমের মাসিক মূল্যায়নে আবারও সাফল্যের শীর্ষে উঠে এসেছে বালিয়াডাঙ্গী থানা। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে থানাটি। এর ফলে টানা দ্বিতীয়বার এ সম্মান অর্জন করল বালিয়াডাঙ্গী থানা।
জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
বালিয়াডাঙ্গী থানার এ অর্জনে অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্ব ও তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। থানার পুলিশ সদস্যদের সমন্বিত কার্যক্রম এবং দায়িত্ব পালনে সক্রিয়তার ফলেই এ সাফল্য এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পাওয়ায় ওসি বুলবুল ইসলামসহ বালিয়াডাঙ্গী থানার সব পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় রেখে বালিয়াডাঙ্গী থানা ভবিষ্যতেও অপরাধ দমন, জননিরাপত্তা ও পুলিশি সেবার মান আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।