দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া ঘাটে কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি চর কচ্ছপিয়া ঘাটের ইব্রাহিম, নয়ন, নূরে আলম মুন্সি, আমির হোসেন, তাহসিফ, তারেক, মনির পাটওয়ারী এবং মাকসুদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চর কচ্ছপিয়া ঘাট ও দক্ষিণ আইচা এলাকার সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রত্যেকেই এলাকায় অত্যন্ত সৎ, সজ্জন ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।
মানববন্ধনে ক্ষুব্ধ বক্তারা বলেন, “যাদের নামে মামলা দেওয়া হয়েছে, তারা কখনোই চাঁদাবাজির মতো হীন অপরাধের সাথে জড়িত থাকতে পারেন না। এলাকার একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার হীন উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলাটি দায়ের করেছে।”
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। এ ধরনের সম্মানহানির চেষ্টায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধন থেকে অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। একইসাথে পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধ জনগণ।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








