Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ১০ মে ২০২৬, ২১:৫৭

Facebook
Twitter

Article Image

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হয়েছে। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামে বারু মিয়ার মেয়ে।

রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজেলার রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো: তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয় লোকজন জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে রাধিকা এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন একজন মারা যায়।

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। চারজন চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।