Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়া উপজেলা ঘোষণায় আনন্দে ভাসছে এলাকা রাজপথে বিশাল র‍্যালি

মোঃ সোহেল রানা
মোঃ সোহেল রানাঠাকুরগাঁও

আপডেট: ৯ মে ২০২৬, ২০:৩৯

Facebook
Twitter

Article Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছে স্থানীয় জনতা। গত ৭ এপ্রিল ‘নিকার’ (NICAR) সভায় রুহিয়াসহ নতুন ৫টি উপজেলার প্রশাসনিক অনুমোদন প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকায় এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রুহিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রুহিয়াকে উপজেলায় রূপান্তর করা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই ঘোষণার ফলে এলাকার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বক্তারা আরও উল্লেখ করেন, রুহিয়া এখন আর অবহেলিত জনপদ নয়, বরং একটি স্বাধীন প্রশাসনিক ইউনিট হিসেবে নিজের পরিচয় জানান দেবে। আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকির (মাস্টার) ও ইন্তাজুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাস্টার, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম নুরু, রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম এবং ১নং রুহিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকছানা বেগমসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরেই রুহিয়া থানা এলাকার বাসিন্দারা একে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। নিকার-এর সাম্প্রতিক সিদ্ধান্তে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।