দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ময়মনসিংহের ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের পাশে দাঁড়াতে এবং শ্রম সংকট মোকাবেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ মেজবাহউদ্দিন মাসুদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ নিজ হাতে ধান কেটে কৃষকদের সহায়তা করেন এবং বলেন, কৃষকদের যেকোনো সংকটে কৃষক দল সবসময় পাশে থাকবে। তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষক দলের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








