দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ভালুকার কৃতি সন্তান রনি আহমেদ। গত শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
রনি আহমেদ ভালুকা সদর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার এই অর্জনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।
এক প্রতিক্রিয়ায় রনি আহমেদ জানান, তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে দলীয় আদর্শ লালন করে এবং ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন এই পথচলায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








