দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিন পাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই এলাকার হাজির উদ্দিন পাড়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিন পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের বসত বাড়ির গোয়ালঘরের সামনের উঠান থেকে দুই আসামিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রিঃ)। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ নিয়ে আরও পড়ুন








