দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কুষ্টিয়ার সীমান্তঘেঁষা দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগযোত মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার যুবকের নাম সৈকত মোল্লা (২৭)। তিনি উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের বাসিন্দা এবং গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ভাগযোত মাছ বাজার এলাকায় অবস্থান নেয় দৌলতপুর থানার একটি টিম। এ সময় সন্দেহজনক আচরণের কারণে সৈকত মোল্লাকে তল্লাশি করা হলে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত। তার সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজেদ, কনস্টেবল হাবিব এবং কনস্টেবল আজম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








