Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় চিহ্নিত মাদক কারবারিদের ছবিসহ ব্যানার টাঙিয়ে প্রতিবাদ সভা

MD SOEL RANA
MD SOEL RANAUnknown location

আপডেট: ২৬ জুন ২০২৬, ১২:০৬

Facebook
Twitter

Article Image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। তাদের থাবায় ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। এই অবস্থায় যুবসমাজ ও এলাকাকে মাদকের মরণকামড় থেকে রক্ষা করতে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অন্যথায় মাদক ব্যবসায়ীদের এই নবগঠিত উপজেলা ছেড়ে অন্য স্থানে চলে যাওয়ার জন্য অভিনব এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ১নং রুহিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর বাঁশবাড়ী এলাকায় 'মাদক নিয়ন্ত্রণ কমিটি ও বাঁশবাড়ী এলাকাবাসী'র যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকাবাসীর এই প্রতিবাদ সভায় মূল আকর্ষণ ছিল একটি বিশালাকার ব্যানার, যেখানে এলাকার চিহ্নিত চার মাদক কারবারির নাম ও ছবি প্রকাশ্য টাঙিয়ে দেওয়া হয়েছে। ব্যানারে উল্লিখিত ব্যক্তিরা হলেন তথাকথিত ‘মাদক সম্রাট’ লাল মিঞা, ‘মাদক সম্রাজ্ঞী’ রেনু আক্তার, আমেনা খাতুন এবং ফাইমা আক্তার। প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে অত্র এলাকায় প্রকাশ্যে ও গোপনে ভয়াবহ মাদকের কারবার চালিয়ে আসছে। তাদের এই অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ সর্বনাশা মাদকের দিকে ধাবিত হচ্ছে এবং ধ্বংসের মুখে পড়ছে। এতে করে স্থানীয় পরিবারগুলোতে বাড়ছে অশান্তি, সেই সাথে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, মাদক কারবারিদের এই সিন্ডিকেট অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত। কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় যুবসমাজ ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তারা অবিলম্বে এই চার মাদক কারবারিসহ তাদের পুরো চক্রটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান, নবগঠিত রুহিয়া উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক,

রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে না আনলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই ব্যানারের ছবি ও প্রতিবাদ সভার বিষয়টি এখন পুরো রুহিয়া জুড়েই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ একে মাদকের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।