home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তরুণদের হাতে চাকরির আবেদন নয়, উদ্যোক্তা হওয়ার সুযোগ তুলে দিন: আজিজুল হক

আজিজুল হক
আজিজুল হকচিফ রিপোর্টার

আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১৩:২৬

Facebook
Twitter

তরুণদের হাতে চাকরির আবেদন নয়, উদ্যোক্তা হওয়ার সুযোগ তুলে দিন: আজিজুল হক

দেশের বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করছেন। কিন্তু সীমিত কর্মসংস্থানের কারণে সবার জন্য চাকরির ব্যবস্থা করা সম্ভব নয়। তাই শুধু চাকরির পেছনে ছুটে না থেকে শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

এ লক্ষ্যে সরকারের প্রতি আমার বিনীত আহ্বান—শিক্ষিত বেকার যুবকদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ ও বাজারসংযোগের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের পর যেন তারা বাস্তবে উদ্যোগ গ্রহণ করতে পারে, সে জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত সহায়তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

একজন শিক্ষিত বেকার যুবক যদি যথাযথ প্রশিক্ষণ, পুঁজি ও সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে সে শুধু নিজের কর্মসংস্থানই তৈরি করবে না; বরং ভবিষ্যতে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে, উৎপাদন বাড়বে এবং তরুণ প্রজন্ম আত্মনির্ভরশীল হয়ে উঠবে।

তাই চাকরিপ্রত্যাশী শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি, বাস্তবভিত্তিক ও সহজলভ্য কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার মাধ্যমে দেশের তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা গেলে তারাই একদিন নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের পথ তৈরি করবে।

—আজিজুল হক

সাধারণ সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।