

জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জনাব আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজমুল আলম।
এক অভিনন্দন বার্তায় নাজমুল আলম বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রিয় ভাই জনাব আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আব্দুল খালেক একজন অভিজ্ঞ, দক্ষ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
নাজমুল আলম আশা প্রকাশ করেন, আব্দুল খালেক তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।