

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কাছুম আলী (৬৫) মারা গেছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদীর একটি অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে নিকলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলন চললেও তা কার্যকরভাবে বন্ধ করা সম্ভব হয়নি। তাদের দাবি, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি; অন্যথায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।