home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

মোঃ হাসিনুজ্জামান, স্টাফ রিপোর্টার।
মোঃ হাসিনুজ্জামান, স্টাফ রিপোর্টার।রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬

Facebook
Twitter

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তুলা রাম (৩৯) আর নেই। পারিবারিক অশান্তি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে সম্পর্কের অবনতি ঘটে। কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের দাবি।

এলাকাবাসীর ভাষ্য, ঘটনার আগে তুলা রাম সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচিতজনদের কাছে ক্ষমা চান। পরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার বিষয়টি সামনে এসেছে। মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তুলা রামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।