দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


দেশীয় মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভোররাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
রবিবার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার বুনিয়াডাঙ্গী-কাশীপুর এলাকায় তীরনই নদীর পানি নিয়ন্ত্রণ ব্রিজসংলগ্ন নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় মাছ নিধনে ব্যবহৃত ১২টি রিংজাল, ৪টি ঘুপসি জাল এবং ৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ জালের কারণে নদীর ছোট মাছ ও ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধনের শিকার হয়, যা ভবিষ্যতে মৎস্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই নদী ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের অভিযানের মাধ্যমে নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সারাদেশে নিয়ে আরও পড়ুন








