Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকচালক-হেলপারের করুণ মৃত্যু

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ২১ জুন ২০২৬, ০৯:৫৭

Facebook
Twitter

Article Image

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে আগুনে পুড়ে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস এবং হেলপার রতন। তারা উভয়েই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে কেবিনের ভেতর থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। পরে ছড়িয়ে পড়া পাথরের নিচে চাপা পড়ে থাকা হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি তাদের সামনেই চলছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মুহূর্তেই আগুন ধরে যায়। ফলে ভেতরে থাকা দুইজন বের হতে পারেননি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।