দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহারে ‘দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দোহার উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ২০ জুন (শনিবার) সকালে দোহারের বোয়ালিয়া ডাইয়ারকুম বটতলা-টিকরপুর সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উদ্বোধনকালে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমপি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।"
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে একই দিনে দোহার পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মইদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোহার উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








